আজ ২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ও ৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ১০ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

বুড়িমারী স্থলবন্দর শ্রমিকলীগের কমিটি গঠণ

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ২৭ মে ২০২৩ @ ০৮:০১ পূর্বাহ্ণ ও লাস্ট আপডেটঃ ২৭ মে ২০২৩@০৮:০১ পূর্বাহ্ণ
বুড়িমারী স্থলবন্দর শ্রমিকলীগের কমিটি গঠণ

লালমনিরহাট প্রতিনিধিঃ

লালমনিরহাট জেলাধীন পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দরে বাংলাদেশ স্থলবন্দর শ্রমিকলীগের নতুন কমিটি গঠন হয়েছে। বুড়িমারী স্থলবন্দর সূত্র জানায়, বাংলাদেশ স্থলবন্দর শ্রমিকলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ জসিম উদ্দিন এই কমিটি প্রকাশ করেন।

২৭মে ২০২৩তারিখ শনিবার সকাল ১১টায় সকল শ্রমিকদের উপস্থিতিতে ৩৩সদস্য বিশিষ্ট উক্ত কমিটির সভাপতি সাজ্জাদ এবং আনোয়ার হোসেনকে সাধারন সম্পাদক করে কমিটি ঘোষনা করা হয়। এ সময়ে স্থলবন্দর সিরিয়া অফিসের কাছে সামনে উক্ত কমিটির ব্যানার টাঙ্গানো হয়েছে।

সাংগঠনিক সম্পাদক রাজু বলেন, শ্রমিকদের নায্য অধিকার প্রতিষ্ঠায় বুড়িমারী স্থল বন্দর শ্রমিকলীগ সবসময় কাজ করে যাবে এবং শ্রমিকদের বিপদে আপদে পাশে দাঁড়াবে। এসময়ে সাধারণ শ্রমিকদের মধ্যে জামিয়াল হোসেন, রেজওয়ান, সহিদার রহমান, আঃ সালামসহ আরোও অনেকেই বলেন, আমরা সবাই বুড়িমারী স্থল বন্দর শ্রমিকলীগের সাথে আছি, আগামীতেও থাকবো। পাটগ্রাম-হাতিবান্ধা উপজেলার গণ মানুষের অভিভাবক বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন এমপি মহোদয়ের দিক নির্দেশনায় আগামী জাতীয় নির্বাচনে নৌকা মার্কার পক্ষে কাজ করে যাব। সকলে মিলেমিশে শ্রমিকদের স্বার্থ সুরক্ষায় হাতে হাত রেখে কাঁধেকাঁধ রেখে কাজ করে যাব।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ