হারুন-অর-রশীদ
ফরিদপুর প্রতিনিধি।।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করায় মাননীয় প্রধানমন্ত্রী ও প্রধান নির্বাচন কমিশনারকে ধন্যবাদ জ্ঞাপন করে আনন্দ মিছিল ও পথসভা করেছে ফরিদপুর জেলা আ’লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে ফরিদপুর জেলা আ’লীগ ও এর অঙ্গ সংগঠনের যৌথ উদ্যোগে ফরিদপুর শহরের হাসিবুল হাসান লাবলু সড়কের আ’লীগের দলীয় কার্যালয়ের সামনে থেকে এ আনন্দ মিছিলটি শুরু হয়।
পরে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফরিদপুর প্রেসক্লাবের সামনে এসে সংক্ষিপ্ত পথ সভার মাধ্যমে শান্তি পূর্ণ ভাবে শেষ করা হয়।
জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হকের নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন- ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মো. ইশতিয়াক আরিফ, যুগ্ম-সাধারণ সম্পাদক অমিতাভ বোস, দপ্তর সম্পাদক আলী আশরাফ পিয়ার, জেলা শ্রমিক লীগের সভাপতি গোলাম মো. নাসির, জেলা ছাএলীগের সাধারণ সম্পাদক ফাহিম আহমেদ প্রমূখ।
পথ সভায় বক্তারা সংবিধান অনুযায়ী তফসিল ঘোষণা করায় মাননীয় প্রধানমন্ত্রী ও প্রধান নির্বাচন কমিশনারকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
তারা বলেন, “যারা বলেছিলেন তফসিল ঘোষণা করা হলে দেশে গৃহযুদ্ধ বেঁধে যাবে তারা এখন কোথায়? আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ ভাবে অনুষ্ঠিত হবে এতে কোন সন্দেহ নেই। আওয়ামী লীগ যাকে মনোয়ন দিবেন তার পক্ষে আমরা ঐক্যবদ্ধ ভাবে কাজ করবো।”





















