আজ ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ও ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ১৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি

রংপুর র‌্যাবের অভিযানে যুবলীগ নেতা হত্যা মামলার ৩ আসামী গ্রেফতার

  • In আইন ও অপরাধ, সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ১৫ নভেম্বর ২০২৩ @ ০৩:০৯ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১৫ নভেম্বর ২০২৩@০৩:০৯ অপরাহ্ণ
রংপুর র‌্যাবের অভিযানে যুবলীগ নেতা হত্যা মামলার ৩ আসামী গ্রেফতার

।।রংপুর ব্যুরো।।

রংপুর র‌্যাবের অভিযানে গাইবান্ধায় আলোচিত যুবলীগ নেতা জাহিদুলের রগ কেটে হত্যা মামলার আসামী সোনারায় ইউনিয়নের ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মারুফ মিয়া, সুন্দরগঞ্জ উপজেলা বিএনপি’র আহ্বায়ক জয়নাল মিয়া এবং জামায়াত কর্মী মোজাম্মেল হককে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (১৫ নভেম্বর) দুপুরে নগরীর হাজীরহাট উত্তম বারঘিয়া র‌্যাব-১৩ সদর দপ্তরে সংবাদ সম্মেলনে অধিনায়ক আরাফাত ইসলাম জানান, গ্রেফতারকৃত আসামীরা গত ১২ নভেম্বর রাত ১১টায় সুন্দরগঞ্জের শাখামারা ব্রীজের উপরে তাদের রাজনৈতিক প্রতিপক্ষ যুবলীগ নেতা জাহিদুলকে অতর্কিতভাবে এলোপাথাড়ি কুপিয়ে ও হাত-পায়ের রগ কেটে গুরুতর আহত করে।

পরে রাতে রংপুর রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জাহিদুল। এ ঘটনায় মামলা হলে র‌্যাব মঙ্গলবার রাতে গাইবান্ধা ও রংপুরে অভিযান চালিয়ে আত্মগোপনে থাকা আসামীদের গ্রেফতার করে রংপুর র‌্যাব ১৩।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ