তাছিন জামান
মাগুরা প্রতিনিধি।।
মাগুরার মহম্মদপুর সড়কের কানুটিয়া এলাকায় ব্যাটারি চালিত দুই ইজিবাইকের সংঘর্ষে হারুন ফকির (৬৫) নামের বৃদ্ধ যাত্রীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৪ নভেম্বর) রাত পৌনে আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি কানুটিয়া গ্রামের মইজ উদ্দিন ফকিরের ছেলে।
মহম্মদপুর থানা পুলিশ সুত্রে জানা যায়, মহম্মদপুর থেকে হারুন ফকির ইজিবাইকে চড়ে কানুটিয়া আসছিলেন। এসময় বিপরিত দিক মাগুরা থেকে আসা অন্য একটি ইজিবাইককের সাথে সরাসরি ধাক্কা দিলে ইজিবাইক দুমড়ে মুচড়ে যায় ও ঘটনাস্থলে হারুন ফকিরের মৃত্যু হয় এবং আহত ৩ জন মালিহা (৬), মিন্টু (৪০) ও আমির মোল্যা (৫০) কে মহম্মদপুর হাসপাতালে নেওয়া হলে তাদের অবস্থা গুরুত্বর হওয়ায় তাদেরকে ফরিদপুর হাসপাতালে পাঠানো হয়েছে।
মহম্মদপুর থানা অফিসার ইনচার্জ বোরহান উল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ কাজ করছে। তদন্ত সাপেক্ষে দুর্ঘটনার সঠিক কারণ জানা যাবে।





















