আজ ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ও ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ২৬শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

লোহাগড়ায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ২

  • In আইন ও অপরাধ, সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ১০ সেপ্টেম্বর ২০২৩ @ ১১:২৫ পূর্বাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১০ সেপ্টেম্বর ২০২৩@১১:২৫ পূর্বাহ্ণ
লোহাগড়ায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ২
ছবি- বিডিহেডলাইন্স

কাজী ইমরান
নড়াইল প্রতিনিধি।।

নড়াইলের লোহাগড়া পৌরসভার লোহাগড়া এলাকা থেকে ২ হাজার ২৮০ পিচ ইয়াবাসহ দু’জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৬। গ্রেফতারকৃত দু’জন মাদক ব্যবসায়ীকে রবিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।

মামলা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৯ সেপ্টেম্বর) গভীর রাতে র‍্যাব-৬ এর ভাটিয়াপাড়া ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার বি এম মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে একটি অভিযানিক দল লোহাগড়া বাজার সংলগ্ন মিলন সরকারের বাড়িতে অভিযান চালিয়ে দু’জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেপ্তারকৃতরা হলেন পাংখারচর গ্রামের শহিদুল সর্দারের ছেলে রুবেল সর্দার (৩২) ও মৃতঃ বাবুল সর্দারের ছেলে শাহীন সর্দারকে (৪৫) গ্রেফতার করে। পরে তাদের স্বীকারোক্তি মোতাবেক তাদের শয়ন কক্ষের তোষকের নিচ থেকে ২ হাজার ২৮০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য ৬ লক্ষ ৮০ হাজার টাকা।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাসির উদ্দীন বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের রবিবার (১০ সেপ্টেম্বর) আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ