আজ ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ও ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ৭ই জিলকদ, ১৪৪৭ হিজরি

কেন্দুয়ায় সাকিব হত্যার বিচার দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ৭ নভেম্বর ২০২৩ @ ০৫:২৯ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ৭ নভেম্বর ২০২৩@০৫:২৯ অপরাহ্ণ
কেন্দুয়ায় সাকিব হত্যার বিচার দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
ছবি- বিডিহেডলাইন্স

মো. জিয়াউর রহমান
নেত্রকোনা প্রতিনিধি।।

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার গন্ডা ইউনিয়নের মনকান্দা গ্রামের বাসিন্দা বিকাশকর্মী সাকিব জাহান সাগরের (২৫) হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবিতে মানববন্ধন করেছে সান্দিকোনা উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

আজ মঙ্গলবার (৭ নভেম্বর ) দুপুরে কেন্দুয়া উপজেলার সান্দিকোনা উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের সামনের সড়কে এসএসসি-২০১৫ ব্যাচের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

নিহত সাকিব সান্দিকোনা উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের ২০১৫ ব্যাচের শিক্ষার্থী ছিলেন। ওই প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ স্থানীয় লোকজন মানববন্ধনে অংশ গ্রহণ করেন। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন, সান্দিকোনা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান কাজল, সান্দিকোনা উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের গভর্নিং বডির সদস্য নজরুল ইসলাম রঞ্জন, বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র কেন্দুয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক মামুনুল কবীর খান হলি, মাসকা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনিছুর রহমান খান পাঠান, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক জিয়াউল হায়দার রিমন, ইউনিয়ন ছাত্রলীগ নেতা মাহফুজ প্রমুখ। মানববন্ধনে বক্তারা, সাকিব হত্যার সাথে জড়িত আসামীদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবি করেন।

উল্লেখ্য, গত ২৩ অক্টোবর রাতে মনকান্দা গ্রামে ইসলামি সভায় মনকান্দা গ্রামের রিটন মিয়ার ছেলে আজিজুল হকসহ একদল বখাটে নারীদেরকে উত্যক্ত করায় প্রতিবাদ করেন সাকিব জাহান সাগর।

এরই জেরে সভা থেকে রাতে সাকিব বাড়ি ফেরার পথে আজিজুলসহ বখাটে দল হামলা চালিয়ে সাকিবকে মারধর করে গুরুতর আহত করে। পরে আহত সাকিব ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ২ নভেম্বর ভোরে মারা যান।

এ ঘটনায় নিহতের পিতা মো. শান্তু মিয়া বাদী হয়ে কেন্দুয়া থানায় আজিজুল হককে প্রধান আসামী করে ইমরান, সানি, অনিক, স্বপন, জয়, শাহিন, মুন্না ও শুভসহ ৯ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। এ বিষয়ে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক বলেন, মামলার আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ