মো. জিয়াউর রহমান
নেত্রকোনা প্রতিনিধি।।
বিএনপি-জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টার অবরোধের দ্বিতীয় দিনে নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় অবরোধের সমর্থনে জেলা বিএনপির সাবেক উপদেষ্টা ও জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব রোটারিয়ান এম নাজমুল হাসানের নেতৃত্বে মিছিল করেছে বিএনপি নেতাকর্মীরা।
সোমবার (৬ নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার বলাইশিমুল ইউনিয়নের গোপালপুর বাজার এলাকায় রামপুর-তেলিগাতী সড়কে এ মিছিল অনুষ্ঠিত হয়।
এ সময় মিছিলকারী বিএনপি নেতাকর্মীরা গাড়ির টায়ার আগুন জ্বালিয়ে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্টা করে। তবে খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে ছুটে যাওয়ার আগেই অবরোধকারীরা সরে যান।






















