আজ ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ও ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ৯ই জিলকদ, ১৪৪৭ হিজরি

আজ মুখোমুখি হচ্ছে পাকিস্তান-নিউজিল্যান্ড

  • In মাঠে ময়দানে
  • পোস্ট টাইমঃ ৪ নভেম্বর ২০২৩ @ ০৯:৪৬ পূর্বাহ্ণ ও লাস্ট আপডেটঃ ৪ নভেম্বর ২০২৩@০৯:৪৬ পূর্বাহ্ণ
আজ মুখোমুখি হচ্ছে পাকিস্তান-নিউজিল্যান্ড

।।বিডিহেডলাইন্স ডেস্ক।।

টানা ৪ হারের পর বাংলাদেশের বিপক্ষে ৭ উইকেটের জয়ে বিশ্বকাপে পাকিস্তানের আশা টিকে আছে। দক্ষিণ আফ্রিকার কাছে নিউজিল্যান্ডের ১৯০ রানের বিশাল হারে আরও সুবিধা হয়েছে বাবরদের। তারপরও সেমিফাইনাল-ভাগ্য পাকিস্তানের হাতে নেই। সাত ম্যাচে তাদের সংগ্রহ ছয় পয়েন্ট। সমান ম্যাচে আট পয়েন্ট নিয়ে চারে নিউজিল্যান্ড। পাকিস্তানের সেমিতে ওঠার লড়াইটা নিউজিল্যান্ডের সঙ্গেই।

আজ (৪ নভেম্বর) বেঙ্গালুরুতে স্বপ্ন বাঁচিয়ে রাখার লড়াইয়ে মুখোমুখি হচ্ছে পাকিস্তান-নিউজিল্যান্ড।

সেমিতে যেতে নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে বাকি দুই ম্যাচ বড় ব্যবধানে জেতার পাশাপাশি পাকিস্তানকে প্রার্থনা করতে হবে অন্য সব ম্যাচের ফল যেন তাদের অনুকূলে থাকে। আবহাওয়ার পূর্বাভাস যেন ভুল প্রমাণিত হয়, সেই প্রার্থনাও করতে হচ্ছে পাকিস্তানকে। বেঙ্গালুরুতে আজ বিকালে বৃষ্টির সম্ভাবনা ৭০ থেকে ৮০ শতাংশ। বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হলে পাকিস্তানের সেমিতে খেলার স্বপ্ন শেষ হয়ে যাবে। তবে খেলা বেলা ১১টায় শুরু হওয়ায় বৃষ্টি বাগড়া দিলেও ম্যাচ পরিত্যক্ত হওয়ার সম্ভাবনা কম।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ