আজ ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ও ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ১৫ই সফর, ১৪৪৮ হিজরি

নেপালে ভয়াবহ ভূমিকম্পে ১২৮জন নিহত

  • In আন্তর্জাতিক, শীর্ষ
  • পোস্ট টাইমঃ ৪ নভেম্বর ২০২৩ @ ০৯:৩৫ পূর্বাহ্ণ ও লাস্ট আপডেটঃ ৪ নভেম্বর ২০২৩@০৯:৩৫ পূর্বাহ্ণ
নেপালে ভয়াবহ ভূমিকম্পে ১২৮জন নিহত

।।বিডিহেডলাইন্স ডেস্ক।।

নেপালে বড় ধরনের ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৪। ভূমিকম্পে এখন পর্যন্ত নিহতের সংখ্যা ১২৮ জনে পৌঁছেছে। এই সংখ্যা আরও অনেক বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

কাঠমান্ডু পোস্টের খবরে বলা হয়েছে, শুক্রবার রাত ১১টা ৪৭ মিনিটে এই ভূমিকম্প আঘাত হানে। নেপালের ন্যাশনাল ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণাকেন্দ্রের মতে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল জাজারকোট জেলা।

শনিবার (৪ নভেম্বর) ভোররাত পর্যন্ত সর্বশেষ তথ্যানুসারে, জাজারকোট এবং পশ্চিম রুকুমে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। জাজারকোট জেলার উপপুলিশ সুপার বলেন, শুধু জাজারকোটেই ৪৪ জন মারা গেছে। মৃতদের মধ্যে নালগড় পৌরসভার ডেপুটি মেয়র সরিতা সিংও রয়েছেন।

জাজারকোটে ৫৫ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। তাদের মধ্যে পাঁচজনকে সুরক্ষেতের কর্নালি প্রদেশ হাসপাতালে নেওয়া হয়েছে এবং বাকিরা জেলার বিভিন্ন মেডিকেল ইনস্টিটিউটে চিকিৎসা নিচ্ছেন।

পশ্চিম রুকুম জেলার উপপুলিশ সুপার নামরাজ ভট্টরাই জানিয়েছেন, প্রাথমিক তথ্যে পশ্চিম রুকুমে মৃতের সংখ্যা ৩৬-এ পৌঁছেছে। এর মধ্যে আটবিসকোট পৌরসভায় ৩৬ জনের এবং সানিভেরি গ্রামীণ পৌরসভায় আরও পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। পশ্চিম রুকুমে আহতদের সংখ্যা ৮৫ জনে পৌঁছেছে।

খবরে বলা হয়েছে, জাজারকোট জেলার ভেরি, নালগাদ, কুশে, বেরেকোট এবং চেদাগড় ভূমিকম্পে মারাত্মকভাবে আঘাত হেনেছে। প্রধান জেলা কর্মকর্তা জানিয়েছেন, জেলার সব নিরাপত্তা বাহিনীকে তল্লাশি ও উদ্ধারকাজে জড়ো করা হয়েছে।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ