আজ ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ও ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ২৬শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

লোহাগড়ায় জেল হত্যা দিবস পালিত

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ৩ নভেম্বর ২০২৩ @ ০৭:২০ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ৩ নভেম্বর ২০২৩@০৭:২০ অপরাহ্ণ
লোহাগড়ায় জেল হত্যা দিবস পালিত
ছবি- বিডিহেডলাইন্স

কাজী ইমরান
নড়াইল প্রতিনিধি।।

নড়াইলের লোহাগড়া উপজেলায় যথাযোগ্য মর্যাদায় মুনশী মোয়াজ্জম হোসেন ফাউন্ডেশন লাইব্রেরীর পক্ষ থেকে জেল হত্যা দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

দিবসটি উপলক্ষে আজ শুক্রবার (০৩ নভেম্বর) বিকেল ৪ টায় লোহাগড়া সরকারি আদর্শ কলেজ সংলগ্ন মুনশি মোয়াজ্জম হোসেন ফাউন্ডেশন লাইব্রেরী কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের সভাপতি, নড়াইল জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও নড়াইল-২ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী বুয়েট প্রকৌশলী লেঃ কমান্ডার (অবঃ) এ এম আব্দুল্লাহ এবং সঞ্চালনায় ছিলেন উপজেলা শ্রমিক লীগের সভাপতি মোজাম খান।

আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব ভিপি ওহিদুজ্জামান বাচ্চু, জেলা পরিষদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা সৈয়দ শামসুল আলম কচি, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম, উপজেলা কৃষক লীগের সভাপতি শেখ সাহিদুর রহমান, কাউন্সিলর আনিচুর রহমান আনিচ, যুবলীগ নেতা শাহরিয়ার আলম শাহীন, ফারুক হোসেন প্রমূখ।

আলোচনা সভা শেষে জতীয় চার নেতা ও বঙ্গবন্ধুর আত্মার প্রতি মাগফিরাত কামনায় দোয়া করা হয়।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ