আজ ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ও ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ৬ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

ফরিদপুরে ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের, হাসপাতালে ৩৪৪

  • In স্বাস্থ্য
  • পোস্ট টাইমঃ ৪ অক্টোবর ২০২৩ @ ১২:২৫ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ৪ অক্টোবর ২০২৩@১২:২৫ অপরাহ্ণ
ফরিদপুরে ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের, হাসপাতালে ৩৪৪

হারুন-অর-রশীদ
ফরিদপুর প্রতিনিধি।।

ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ৬৪ জনে।

গত ২৪ ঘন্টায় জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে ভর্তি হয়েছেন ৩’শ ৪৪ জন রোগী। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৮’শ ৫০ জন।

মারা যাওয়া ব্যক্তিরা হলেন- ফরিদপুরের মধুখালী উপজেলার গোপালপুর গ্রামের আব্দুল মালেকের স্ত্রী সালেহা বেগম (৫০), মাগুরার শ্রীপুর উপজেলার ঘাসিয়ারা এলাকার জুয়েল মোল্যার স্ত্রী শেফালী বেগম (৩০) ও মাগুরার শ্রীপুরের চরমালাইনগর এলাকার কার্তিকের ছেলে অনিক (১৬)।

বুধবার (০৪ অক্টোবর) সকালে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. এনামুল হক।

ডা. এনামুল হক জানান, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয়েছে।

তিনি আরো জানান, গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালটিতে নতুন করে ভর্তি হয়েছেন ৯৫ জন রোগী। বর্তমানে হাসপাতালটিতে ৩’শ ৭২ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

ফরিদপুরের সিভিল সার্জন ডা. মো: ছিদ্দীকুর রহমান জানান, গত ২৪ ঘন্টায় জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ৩’শ ৪৪ জন রোগী। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৮’শ ৫০ জন।

সিভিল সার্জন জানান, হাসপাতালগুলোতে চিকিৎসাধীন অবস্থায় এ পর্যন্ত মারা গেছেন ৬৪ জন। মারা যাওয়া ব্যক্তিরা রাজবাড়ী, ফরিদপুর, মাগুরা, মাদারীপুর, গোপালগঞ্জ ও কুষ্টিয়া জেলার বাসিন্দা। জেলায় ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ১৩ হাজার ২’শ ৮১ জন। এর মধ্যে ১২ হাজার ৩’শ ৬৭ জন রোগী সুস্থ্য হয়ে বাড়ি ফিরে গেছেন।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ