আজ ১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ও ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ২৭শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

ত্রিশালে আওয়ামী লীগের বিক্ষোভ ও প্রতিবাদ সভা

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ২ নভেম্বর ২০২৩ @ ০৮:৫০ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ২ নভেম্বর ২০২৩@০৮:৫০ অপরাহ্ণ
ত্রিশালে আওয়ামী লীগের বিক্ষোভ ও প্রতিবাদ সভা
ছবি- বিডিহেডলাইন্স

নাজমুস সাকিব
ময়মনসিংহ প্রতিনিধি।।

বিএনপি-জামাতের অবৈধ অবরোধ,জ্বালাও পোড়াও এবং নৈরাজ্যের প্রতিবাদে ময়মনসিংহের ত্রিশালে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে আওয়ামী লীগ। সমাবেশে নেতৃত্ব দেন ধর্মবিষয়ক মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ত্রিশাল ৭ আসনের সংসদ সদস্য আলহাজ্ব হাফেজ মাওলানা রুহুল আমিন মাদানী।

বৃহস্পতিবার (২ নভেম্বর) বিকেলে সিএনজি পাম্প থেকে বিক্ষোভ মিছিল বের হয়। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক, উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সিএনজি পাম্পে এসে শেষ হয়।

বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব হাফেজ মাওলানা রুহুল আমিন মাদানী। এসময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আশরাফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির আকন্দ, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, পৌর আওয়ামী লীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক মোকসেদুল আমিন, উপজেলা আওয়ামী লীগের সদস্য হাসান শহীদ সোহেল, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি যুবলীগ নেতা হাসান মাহমুদ, ইউপি চেয়ারম্যান জাকির হোসেন, উপজেলা যুবলীগ নেতা শফিউল্লাহ মুস্তাফা মনির সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ