আজ ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ও ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ৯ই সফর, ১৪৪৮ হিজরি

রাজধানীর উত্তরায় যাত্রীবাহী বাসে আগুন

  • In জাতীয়, শীর্ষ
  • পোস্ট টাইমঃ ২ নভেম্বর ২০২৩ @ ১০:০১ পূর্বাহ্ণ ও লাস্ট আপডেটঃ ২ নভেম্বর ২০২৩@১০:০১ পূর্বাহ্ণ
রাজধানীর উত্তরায় যাত্রীবাহী বাসে আগুন

।।বিডিহেডলাইন্স ডেস্ক।।

বিএনপি-জামায়াতের ঘোষিত ৩ দিনের অবরোধ কর্মসূচির তৃতীয় দিনে রাজধানীর উত্তরায় যাত্রীবাহী একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

আজ বৃহস্পতিবার (০২ নভেম্বর) সকাল ৭ টার দিকে উত্তরার আজমপুর এলাকার উড়ালসড়কের নিচে এ ঘটনাটি ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে উত্তরা-পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাসির উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে হতাহতের ঘটনা না ঘটলেও বাসটি পুড়ে যায়।

বিএনপির ডাকা টানা ৩ দিনের অবরোধের শেষ দিন আজ। গত দুই দিন অবরোধ চলাকালে দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ, হামলা, ভাঙচুর, গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ