মো. জিয়াউর রহমান
নেত্রকোনা প্রতিনিধি।।
গত ২৮ অক্টোবর ঢাকার নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশে বীর মুক্তিযোদ্ধার সন্তান পুলিশ সদস্য আমিনুল ইসলাম পারভেজকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে নেত্রকোনায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩০ অক্টোবর) দুপুরে জেলার মদন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও উপজেলার সকল মুক্তিযোদ্ধার সন্তানগণ এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করেন।
মদন পৌরশহরের মুক্তিযোদ্বা কমপ্লেক্স ভবন প্রাঙ্গণ থেকে মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে এক প্রতিবাদ সভায় মিলিত হয়।
প্রতিবাদ সমাবেশের শুরুতে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালনের মাধ্যমে নিহত পুলিশ সদস্য এবং মুক্তিযুদ্ধের সকল শহীদদের প্রতি শ্রদ্বা নিবেদন করা হয়।
পরে সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্বা হেলাল উদ্দিন তালুকদারের সভাপতিত্বে ও সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্বা গাজী ফেরদৌসের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্বা আব্দুল কদ্দুছ। এ সময় বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন, বাংলাদেশ আওয়ামী লীগের শিল্প ও বানিজ্য বিষয়ক উপকমিটির সদস্য বীর মুক্তিযোদ্বা মমতাজ হোসেন চৌধুরী। এছাড়া অন্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান শামীম ও পৌর মেয়র সাইফুল ইসলাম সাইফ, বীরমুক্তিযোদ্বা আব্দুর রহিম, ইফতেখারুল ইসলাম আজাদ, বিমান কুমার বৈশ্য প্রমুখ।
সমাবেশে বীর মুক্তিযোদ্বাদের পক্ষ থেকে পুলিশ সদস্য হত্যার প্রতিবাদ ও জড়িতদের বিচার দাবি করা হয় এবং মাননীয় প্রধান বিচারপতির বাসভবনে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।





















