আজ ২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ও ৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ১০ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

সালথায় ককটেল বিস্ফোরণ, পুলিশের ওপর হামলা, বিএনপির ২ নেতাকর্মী আটক

  • In আইন ও অপরাধ, সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ২৯ অক্টোবর ২০২৩ @ ০৩:২৭ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ২৯ অক্টোবর ২০২৩@০৩:২৭ অপরাহ্ণ
সালথায় ককটেল বিস্ফোরণ, পুলিশের ওপর হামলা, বিএনপির ২ নেতাকর্মী আটক

হারুন-অর-রশীদ
ফরিদপুর প্রতিনিধি।।

ফরিদপুরের সালথায় বিএনপির ডাকা হরতালের সমর্থনে মিছিল থেকে ককটেল বোমা বিস্ফোরণ ও পুলিশের উপর হামলার অভিযোগ উঠেছে। এতে পুলিশের ৬ সদস্য আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শর্টগানের ১১ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পুলিশ। এ ঘটনায় আটক করা হয়েছে বিএনপির ২ নেতাকর্মীকে। উদ্ধার করা হয়েছে দেশীয় অস্ত্র।

শনিবার (২৮ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে সালথা উপজেলা সদরের বাইপাস সড়কের চৌরাস্তার মোড়ে এ ঘটনা ঘটে।

রবিবার (২৯ অক্টোবর) দুপুরে সালথা থানার সেকেন্ড অফিসার এসআই পরিমল কুমার বিশ্বাস জানান, হরতালের সমর্থনে শনিবার রাত সাড়ে ১১টার দিকে সালথা বাইপাস সড়কে চৌরাস্তা মোড়ে মিছিল করে বিএনপির সমর্থকরা। তারা সড়কের উপর টায়ার ও বঙ্গবন্ধু এবং শেখ হাসিনা ছবিসহ ব্যানার জ্বালিয়ে বিক্ষোভ করতে থাকে। এ সময় অন্তত ৪টি ককটেল বিস্ফোরিত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে পুলিশের উপর হামলা চালায়। এতে ৬ জন পুলিশ সদস্য আহত হন। পরে শর্টগানের ১১ রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়।

তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে দেশীয় অস্ত্র ৬টি কাতরা, ২টি রামদা, রড ও লাঠি উদ্ধার করা হয়েছে। আটক করা হয়েছে বিএনপির দুই নেতাকর্মীকে। আকটকৃতরা হলেন, সোনাপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি রেজাউল শেখ (৩৫) ও কর্মী সোহেল শেখ। এ ঘটনায় অজ্ঞাতনামা ১৮ জনকে আসামি করে বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

তবে ঘটনাস্থলের আশপাশের বাসিন্দারা জানিয়েছেন, বিস্ফোরণের শব্দ পেয়েছি। কিন্তু মিছিল হয়েছে কি না তা দেখিনি।

সালথা উপজেলা বিএনপির সভাপতি মো. সিদ্দিকুর রহমান তালুকদার বলেন, এ ঘটনার বিষয় আমরা কিছুই জানি না। স্থানীয় বিএনপির সব নেতাকর্মীরা গত ৩ দিন ধরে ঢাকায় অবস্থান করছে।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ