আজ ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ও ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ১১ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

ফরিদপুরে বিএনপির আরও ৬ নেতাকর্মী আটক

  • In আইন ও অপরাধ, সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ২৮ অক্টোবর ২০২৩ @ ০৭:১৫ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ২৮ অক্টোবর ২০২৩@০৭:১৫ অপরাহ্ণ
ফরিদপুরে বিএনপির আরও ৬ নেতাকর্মী আটক

হারুন-অর-রশীদ
ফরিদপুর প্রতিনিধি।।

ফরিদপুরের বিএনপি ও এর সহযোগী সংগঠনের আরও ৬ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

শনিবার (২৮ আগস্ট) সকালে ঢাকা ও শুক্রবার (২৭ আগস্ট) রাতে ফরিদপুর থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

এর আগে গত বৃহস্পতিবার দিবাগত রাতে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিএনপির বেশকিছু নেতাকর্মীদের আটক করে পুলিশ।

আটকদের মধ্যে ফরিদপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন ও ফরিদপুর মহানগর যুবদলের সভাপতি বেনজীর আহমেদকে ঢাকার বনানী এলাকা থেকে শনিবার সকালে আটক করেছে পুলিশ। এছাড়া ফরিদপুরের ভাঙ্গা পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান ও ভাঙ্গা উপজেলা যুবদলের নেতা গোলাম আজমকে ঢাকার কাকরাইল এলাকা থেকে শুক্রবার রাতে গ্রেপ্তার করা হয়।

এ ছাড়াও ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা বিএনপির সহ-সভাপতি আমির খানকে ও সদরপুরের চরমানাই ইউনিয়নের বিএনপির সাবেক সভাপতি বজলু মাস্টারকে শুক্রবার রাতে গ্রেপ্তার করা হয়েছে।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ