আজ ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ও ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ৯ই সফর, ১৪৪৮ হিজরি

নাশকতা প্রতিরোধে কিশোরগঞ্জে পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযান

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ২৮ অক্টোবর ২০২৩ @ ১১:০০ পূর্বাহ্ণ ও লাস্ট আপডেটঃ ২৮ অক্টোবর ২০২৩@১১:০০ পূর্বাহ্ণ
নাশকতা প্রতিরোধে কিশোরগঞ্জে পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযান
ছবি- বিডিহেডলাইন্স

জাবির জাহিদ
কিশোরগঞ্জ প্রতিনিধি।।

ঢাকাতে বিএনপি-আওয়ামী লীগের মহাসমাবেশকে কেন্দ্র করে ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিশেষ যৌথ অভিযান পরিচালনা করছেন পুলিশ ও র‌্যাব। ঢাকার প্রবেশ পথ কিশোরগঞ্জের ভৈরবে ঢাকা-সিলেট মহাসড়কে শনিবার (২৮ অক্টোবর) সকাল থেকে সৈয়দ নজরুল ইসলাম সেতু এলাকা, বাসষ্ট্যান্ড দূর্জয় মোড়সহ কয়েকটি চেকপোস্ট বসিয়েছে কড়া নজরদারিতে রাখছেন পুলিশ ও র‌্যাব।

কোনো ধরনের নাশকতা এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। নাশকতাকারীরা যেন সড়ক পথে রাজধানীতে প্রবেশ করতে না পারে সেজন্য তল্লাশি চৌকি বসিয়ে র‌্যাবের তল্লাশি চলছে। এসময় সন্ধেহভাজন যাত্রীদের জিজ্ঞাসাবাদ সহ তাদের বহন করা বিভিন্ন মালামাল তল্লাশি করছে। কোনো ধরনের নাশকতার উদ্দ্যেশ্যে কেউ যেন অবৈধ অস্ত্র নিয়ে ঢাকায় ঢুকতে না পারে সে জন্যই মূলত এ অভিযান চালানো হচ্ছে বলে র‌্যাব জানায়।

এ বিষয়ে ভৈরব ক্যাম্পের স্কোয়ার্ড কমান্ডার সহকারি পুলিশ সুপার মো. জাহিদ হাসান বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে র‌্যাব-১৪, সিপিসি-২, ভৈরব ক্যাম্পের সদস্যরা ও কিশোরগঞ্জ জেলা পুলিশের সদস্যদের নিয়ে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মূলত রাজধানীতে চেকিং ব্যবস্থায় নাশকতা প্রতিরোধে অভিযান চালানো হয়।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ