আজ ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ও ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ৭ই জিলকদ, ১৪৪৭ হিজরি

সৈয়দপুরে প্রতিবন্ধী ব্যবসায়ীকে পুঁজি দিয়ে সহায়তা

  • In বিশেষ সংবাদ
  • পোস্ট টাইমঃ ২৫ অক্টোবর ২০২৩ @ ০৩:৫৭ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ২৫ অক্টোবর ২০২৩@০৩:৫৭ অপরাহ্ণ
সৈয়দপুরে প্রতিবন্ধী ব্যবসায়ীকে পুঁজি দিয়ে সহায়তা

আইয়ুব আলী
নীলফামারী প্রতিনিধি।।

নীলফামারীর সৈয়দপুরের শারীরিক প্রতিবন্ধী ভুট্টু হুইল চেয়ার ছাড়া চলতে করতে পারেন না। তারপরেও করেন না ভিক্ষা। দু’পয়সা রোজগারের জন্য সেই হুইল চেয়ারে করে ছোট বাচ্চাদের বিস্কিট, চকলেট, খেলনাসহ শিশুদের বিভিন্ন সামগ্রী নিয়ে দোকানে দোকানে দিয়ে কর্ম করে রোজগার করার ইচ্ছা প্রতিবন্ধী ভুট্টুর। ভুট্টুর সে ইচ্ছা পূরণ অর্থাৎ এরুপ প্রতিবন্ধীদের স্বাবলম্বী করতে এগিয়ে এসেছে সৈয়দপুরের আলহাজ্ব কুতুবুল আলম চ্যারিটি ফাউন্ডেশন।

বুধবার (২৫ অক্টোবর) দুপুরে শহরের ইকু হেরিটেজ হোটেল অ্যান্ড রিসোর্টে সেই প্রতিবন্ধী ভুট্টুর ক্ষুদ্র ব্যবসার জন্য যা যা দরকার এরুপ ১২ ধরনের পণ্য তাঁর হাতে তুলে দেওয়া হয়।

বিতরণকালে আলহাজ্ব কুতুবুল আলম চ্যারিটি ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক ও ইকু গ্রুপের পরিচালক শিল্পপতি সিদ্দিকুল আলম সিদ্দিক প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে প্রতিবন্ধী ভুট্টুর হাতে ওই পণ্য সামগ্রীগুলো তুলে দেন।

এসময় আরও উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইরফান আলম ইকু, নওশাদ আনসারী, নুর আলম, অপূর্ব, সামিউল, সিকান্দার আলী, রাজনসহ ফাউন্ডেশনের অন্যান্য সদস্যবৃন্দ।

ফাউন্ডেশনের চেয়ারম্যান ইরফান আলম ইকু জানান, এরুপ প্রতিবন্ধীরা যাতে নিজ পায়ে দাড়িয়ে কিছু করে রোজগার করুক সে লক্ষ্যে তাদের স্বাবলম্বী করার চেষ্টা আমাদের। প্রতিবন্ধীর পুঁজির ব্যবস্থা, ছোট খাটো ব্যবসার ব্যবস্থা করে দিচ্ছি যাতে তাঁরা কারোর কাছে হাত পাততে না পারে। এরুপ ব্যক্তিদের স্বাবলম্বী করায় আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ