আজ ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ও ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ৮ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

দক্ষিণ আফ্রিকা বাংলাদেশের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে 

  • In মাঠে ময়দানে
  • পোস্ট টাইমঃ ২৪ অক্টোবর ২০২৩ @ ০২:২৭ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ২৪ অক্টোবর ২০২৩@০২:২৭ অপরাহ্ণ
দক্ষিণ আফ্রিকা বাংলাদেশের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে 

।।নিজস্ব প্রতিবেদক।।

বিশ্বকাপে নিজেদের পঞ্চম ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। আসরে ঘুরে দাঁড়ানোর ম্যাচে নিজেদের সেরা পারফরম্যান্স দিতে প্রস্তুত টাইগাররা। অন্যদিকে জয়ের ধারা অব্যাহত রেখে সেমিফাইনালের পথ সুগম করতে চায় প্রোটিয়ারা।

আজ মঙ্গলবার (২৪ অক্টোবর) মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি হবে দু’দল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়। এর আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক এইডেন মার্করাম।

প্রোটিয়া বধের মিশনে টাইগার একাদশে ফিরেছেন সাকিব আল হাসান। তবে পুরোপুরি সুস্থ না হওয়ায় এ ম্যাচেও দেখা যাবে না দক্ষিণ আফ্রিকার নিয়মিত অধিনায়ক টেম্বা বাভুমাকে।

চলমান আসরে শুরু ভালো করলেও পরে খেই হারিয়ে ফেলে বাংলাদেশ। শুরুতে আফগানিস্তানকে বড় ব্যবধানে হারিয়েছে চলমান আসরে উড়ন্ত সূচনা করেছিল লাল-সবুজের প্রতিনিধিরা। এরপর থেকে টানা তিন ম্যাচে হেরেছে সাকিব বাহিনী। ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও ভারতের কাছে হারের তেতো স্বাদ পেয়েছে দলটি।

ওয়ানডে সংস্করণের মুখোমুখি লড়াইয়ে বাংলাদেশ থেকে এগিয়ে রয়েছে দক্ষিণ আফ্রিকা। ৫০ ওভারের ক্রিকেটে এখন পর্যন্ত ২৪ বার মুখোমুখি হয়েছে দু’দল। প্রোটিয়াদের ১৮ জয়ের বিপরীতে বাংলাদেশ জিতেছে ৬টি ম্যাচ।

দক্ষিণ আফ্রিকা একাদশ: রিজা হেন্ডরিকস, কুইন্টন ডি কক, রেসি ফন ডার ডুসেন, এইডেন মার্করাম (অধিনায়ক), হাইনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, মার্কো ইয়ানসেন, জেরাল্ড কোয়েৎজি, কেশব মহারাজ, লুঙ্গি এনগিডি, কাগিসো রাবাদা।

বাংলাদেশ একাদশ: লিটন দাস, তানজিদ হাসান, নাজমুল হোসেন, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম ও হাসান মাহমুদ।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ