আজ ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ও ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ২রা জিলকদ, ১৪৪৭ হিজরি

শরীয়তপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনে জেলা আনসার কমান্ডেন্ট

  • In ধর্ম, সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ২২ অক্টোবর ২০২৩ @ ০৫:১২ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ২২ অক্টোবর ২০২৩@০৫:১২ অপরাহ্ণ
শরীয়তপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনে জেলা আনসার কমান্ডেন্ট

নয়ন দাস
শরীয়তপুর প্রতিনিধি।।

সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে শরীয়তপুর জেলায় বিভিন্ন এলাকার পূজা মন্ডপে চলছে ব্যাপক আয়োজন। আর এই পূজা মন্ডপ নিরাপত্তা নি‌শ্চি‌তে পরিদর্শন করে‌ছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর শরীয়তপুর জেলা কমান্ডেন্ট মোঃ মইনুল ইসলাম পিএএম।

এই বছর শরীয়তপুর জেলার ৯৮টি মন্দিরে শারদীয় দূর্গা পূজা অনু‌ষ্ঠিত হ‌চ্ছে।

প‌রিদর্শন কা‌লে উপ‌স্থিত ছিলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, শরীয়তপুর জেলা সহকারী কমান্ডেন্ট ফারুক ইসলাম, বাংলাদেশ যুব ঐক্য পরিষদ শরীয়তপুর জেলা শাখার সভাপতি সমীর চন্দ্র শীল ও সাধারণ সম্পাদক নিলয় ভট্টাচার্য, বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদ শরীয়তপুর জেলা শাখার সাধারণ সম্পাদক রূপক চক্রবর্তী, গোসাইরহাট পৌরসভার ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর আলী আকবর সরদার, ধীপুর নয়াবাড়ি সার্বজনীন দুর্গা মন্দির ও গোসাইবাড়ি সার্বজনীন দুর্গা মন্দির কমিটির সভাপতিসহ পুলিশ সদস্য, আনসার বাহিনীর ব্যাটালিয়ান সদস্য ও সাংবাদিকবৃন্দ প্রমুখ।

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর শরীয়তপুর জেলা কমান্ডেন্ট মোঃ মইনুল ইসলাম জানান, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল একে এম আমিনুল হক মহোদয়ের দিকনির্দেশনায় (১৯ অক্টোবর থেকে ২৪ অক্টোবর) পর্যন্ত
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শরীয়তপুর জেলার ছয়টি উপজেলার ৯৮ টি পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আনসার-ভিডিপি সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়াও শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জেলার ৩২ টি পূজা মণ্ডপকে অধিক গুরুত্বপূর্ণ হিসেবে নিরাপত্তা নিশ্চিত করার জন্য ৮ জন করে আনসার-ভিডিপি সদস্য মোতায়েন করা হয়েছে। বাকি ৬৬টি পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ৬ জন করে আনসার ভিডিপি সদস্য দায়িত্ব পালন করছেন। পাশাপা‌শি পু‌লিশ সহ বি‌ভিন্ন বা‌হিনীর সদস‌্যরা দা‌য়িত্ব পালন কর‌ছেন।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ