।।খুলনা ব্যুরো।।
খুলনা মহানগরীর দৌলতপুর থানা পুলিশের বিশেষ অভিযানে ওয়ান শুটার গান এবং কার্তুজসহ ১ জনকে গ্রেফতার করা হয়েছে।
বৃহষ্পতিবার (১৯ অক্টোবর) রাত ১১ টায় ৪০মিনিটে দৌলতপুর থানা পুলিশের একটি চৌকস টিম উক্ত থানাধীন দেয়ানা উত্তরপাড়া হোসেনশাহ রোডের কবরস্থানের উত্তর পূর্ব কোন হতে তালিকাভূক্ত অস্ত্রধারী সন্ত্রাসী মোঃ বিপ্লব মীর (৩৫) কে গ্রেফতার করেন। তার পিতার নাম আজাদ মীর, সাং-গ্যারিশন ২ নং কলোনী, থানা-খানজাহান আলী, জেলা-খুলনা।
এসময় তার নিকট থেকে ১ টি দেশীয় তৈরী ওয়ান শুটার গান এবং ২ টি খয়েরী রংয়ের ১২ ( বার ) বোর কার্তুজ উদ্ধারপূর্বক গ্রেফতার করা হয়েছে।





















