।।বিডিহেডলাইন্স ডেস্ক।।
চিলির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিক গতকাল রাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংক্ষিপ্ত যাত্রাবিরতি করেছেন।
একটি কূটনৈতিক সূত্র জানিয়েছে যে স্টপওভারটি জ্বালানি সরবরাহের উদ্দেশ্যে ছিল বিমানবন্দরে তাকে স্বাগত জানান তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
এ সময় পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন উপস্থিত ছিলেন।
চিলির প্রেসিডেন্ট বেইজিংয়ে তৃতীয় বেল্ট অ্যান্ড রোড ফোরাম ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশনে যোগ দেন যেখানে তিনি রাষ্ট্রীয় সফর করেন।
চিলি দক্ষিণ আমেরিকার অন্যতম স্থিতিশীল এবং সমৃদ্ধ দেশ।






















