।।হিলি প্রতিনিধি।।
দিনাজপুরের ঘোড়াঘাটে করলা বোঝাই একটি মিনি ট্রাকের ধাক্কায় সাফি (৫০) নামের এক গরু ব্যবসায়ী নিহত। এঘটনায় আহত আরো একজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে।
আজ বুধবার (১৮অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে হরিপাড়াহাট আঞ্চলিক মহাসড়কে এই ঘটনা ঘটে।বিষয়টি নিশ্চিত করছেন ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান আসাদ।
নিহত গরু ব্যবসায়ী ঘোড়াঘাট উপজেলার বরাতিপুর গ্রামের সাত্তার তেলির ছেলে সাফি মিয়া ও আহত ব্যক্তি হলো পালশা ইউনিয়নের বাগানবাড়ি গ্রামের যোগেশ।
স্থানীয়দের বরাত দিয়ে ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান আসাদ বলেন,আজ বিকেলে করলা বোঝাই একটি মিনি ট্রাক (ঢাকা মেট্রো ড –১৪–৫১৫৮) দিনাজপুর থেকে ঢাকা অভিমুখে যাওয়ার পথে ঘোড়াঘাট উপজেলার হরিপাড়া হাট নামক স্থানে আসলে এই দুর্ঘটনা ঘটে।এসময় ট্রাকের ধাক্কায় এক গরু ব্যবসায়ীর মৃত্যু হয় এবং আর একজন আহত হয়।
তিনি আরো বলেন, ঘাতক ট্রাকটি আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। পরবর্তী প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করা হবে।






















