আজ ১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ও ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ২৮শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

আওয়ামী লীগ সংবিধানের বাইরে এক চুলও নড়বে না: ওবায়দুল কাদের

  • In জাতীয়
  • পোস্ট টাইমঃ ১৭ অক্টোবর ২০২৩ @ ০৫:৪৪ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১৭ অক্টোবর ২০২৩@০৫:৪৪ অপরাহ্ণ
আওয়ামী লীগ সংবিধানের বাইরে এক চুলও নড়বে না:  ওবায়দুল কাদের

।।নিজস্ব প্রতিবেদক।।

নির্বাচন সংবিধান অনুযায়ী হবে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ সংবিধানের বাইরে এক চুলও নড়বে না। দেশি বিদেশিদের আশ্বস্ত করলাম নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে।

আজ মঙ্গলবার (১৭ অক্টোবর) শেখ রাসেল দিবস উপলক্ষে ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত আলোচনা সভা ও মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

দেশের বিভিন্ন জায়গা থেকে বিএনপির ক্যাডাররা ঢাকায় আসছে বলে জানিয়েছেন ওবায়দুল কাদের। তিনি বলেন, নির্বাচনকে সামনে রেখে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে বিএনপির ক্যাডাররা ঢাকায় আসছে।

সেতু মন্ত্রী বলেন, ঢাকায় দেশের বিভিন্ন জায়গা থেকে ক্যাডার আসছে। তারা নাশকতার চেষ্টা করবে। আর আওয়ামী লীগ এই নাশকতার সমুচিত জবাব দেয়ার জন্য আছে।

তিনি বলেন, বিদেশ থেকে আসা কোনো বার্তায় কাজ হবে না। জনগণ যতদিন সাথে আছে ততদিন কোনো বার্তায় লাভ হবে না।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ১৫ বছরে ১৫০০ বার্তা দিয়েছে। মরা গাঙ্গে জোয়ার আসে না। পকেট গরম তাই মাথাও গরম। শেষ বার্তা দিচ্ছে। লন্ডন থেকে টাকা আসছে।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ