আজ ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ও ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ৩রা জিলকদ, ১৪৪৭ হিজরি

নানা বাড়ীতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ১৬ অক্টোবর ২০২৩ @ ০৯:১৭ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১৬ অক্টোবর ২০২৩@০৯:১৭ অপরাহ্ণ
নানা বাড়ীতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

জাহাঙ্গীর আলম
কুড়িগ্রাম প্রতিনিধি।।

কুড়িগ্রামের ফুলবাড়ীতে নানা বাড়িতে বেড়াতে গিয়ে ডোবার পানিতে ডুবে শামীম আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। ফু্লবাড়ী উপজলার কাশিপুর ইউনিয়নের উত্তর অনন্তপুর গ্রামের নানা ছাইদুল ইসলামের বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে মারা যায় সে।নিহত শিশুর বাড়ী পার্শ্ববর্তী নাগেশ্বরী উপজেলার পশ্চিম রামখানা গ্রামে। সে ওই গ্রামের মহাসিন আলীর ছেলে। ফুলবাড়ী থানার এস আই স্বপন চন্দ্র রায় জানান, নিহত শিশু শামিম রবিবার রাত ৮ টার দিকে বাবা-মায়ের সাথে নানা ছাইদুল ইসলামের বাড়ী এসেছেন।

সোমবার দুপুরে ১৬ অক্টোবর শিশু শামীম নানা বাড়ীতে বাঁশের ছোট ছোট লাঠি নিয়ে খেলছিল। এক পর্যায়ে বাবা-মা ও নানা-নানির অজান্তে বাড়ীর সংলগ্ন পুকুরের পানিতে ডুবে যায়। এর কিছুক্ষণ পর তাকে আর খুঁজে পাচ্ছিল না তার বাবা-মা । পরে তাকে বিভিন্ন স্থানে খুঁজে না পাওয়ায় তার বাবা-মা কান্নায় ভেঙে পড়েন। এক পর্যায়ে বাড়ীর সংলগ্ন একটি পুকুরে শিশুটিকে ভাসতে দেখে স্বজনরা চিৎকার দেয়। পরে স্থানীয়া এসে শিশুটির মরদেহ উদ্ধার করে।

ফুলবাড়ী থানা ওসি প্রাণকৃষ্ণ দেবনাথ জানান, সোমবার বিকালে পুকুর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ