আজ ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ও ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ৮ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বিশ্বে উন্নয়নের রোল মডেল- রেজাউল করিম রাজু

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ১৬ অক্টোবর ২০২৩ @ ১১:৫৯ পূর্বাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১৬ অক্টোবর ২০২৩@১১:৫৯ পূর্বাহ্ণ
শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বিশ্বে উন্নয়নের রোল মডেল- রেজাউল করিম রাজু

শাহিনুর ইসলাম প্রান্ত
স্টাফ রিপোর্টার।।

শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বিশ্বে উন্নয়নের রোল মডেল বলে মন্তব্য করেছেন রংপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. রেজাউল করিম রাজু।

রোববার (১৫ অক্টোবর) রাতে নগরীর গুলার বুদাই ও চওড়াহাট এলাকায় নৌকার পক্ষে গণসংযোগ ও উঠান এ কথা বলেন তিনি।

আ’লীগ নেতা রাজু বলেন,‘’উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগ সরকারকে আবারও ক্ষমতায় আনতে হবে। স্বাধীনতার পক্ষের সকলকে জোট বেঁধে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কাকে বিজয়ী করতে হবে।’

তিনি আরও বলেন, দীর্ঘ দিন থেকে রংপুর ১ আসন তথা সিটি করপোরেশনের ১ থেকে ৮ নং ওয়ার্ড এবং গঙ্গাচড়ার মানুষ আ’লীগের এমপি না পাওয়ায় সরকারের কাঙ্খিত উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছেন।তাই এই এলাকার উন্নয়নের স্বার্থে এবার নৌকা মার্কার বিকল্প নেই। আর নৌকার জয় সুনিশ্চিত করতে ধর্ম -বর্ণ নির্বিশেষে সকলকে ঐক্য ভাবে কাজ করতে হবে।

এসময় উপস্থিত ছিলেন রসিকের ৭ নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ারুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সদস্য জাসেম বিন জুম্মন, জেলা কৃষক লীগের সদস্য সচিব শহিদুল ইসলাম দুখু, ৭ নং ওয়ার্ড এর সভাপতি জাদু মিয়া,৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি দুখু মিয়া,সঙ্গীত শিল্পী রতন সরকার সহ জেলা ও ওয়ার্ড আ’লীগ,যুবলীগ,ছাত্রলীগ,কৃষক লীগের নেতৃবৃন্দ।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ