আজ ২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ও ৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ৯ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

চারণ কবি রাধাপদ রায়ের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে জামালপুরে সমাবেশ

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ৭ অক্টোবর ২০২৩ @ ০১:৫২ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ৭ অক্টোবর ২০২৩@০১:৫২ অপরাহ্ণ
চারণ কবি রাধাপদ রায়ের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে জামালপুরে সমাবেশ
ছবি- বিডিহেডলাইন্স

জাহিদুর রহমান উজ্জল
জামালপুর প্রতিনিধি।।

কুঁড়িগ্রামে স্বভাব কবি ও চারণ সঙ্গীত শিল্পী রাধাপদ রায়ের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে এবং হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ শনিবার (৭অক্টোবর) জামালপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্ক ও সম্মিলিত সামাজিক আন্দোলন জামালপুর জেলা শাখার যৌথ উদ্যোগে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুহম্মদ বাকী বিল্লাহ।

হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্ক ও সম্মিলিত সামাজিক আন্দোলন জামালপুর জেলা শাখার সভাপতি জাহাঙ্গীর সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উদীচী জেলা সংসদের সভাপতি বীর মুক্তযোদ্ধা আলী ইমাম দুলাল, সম্মিলিত সামাজিক আন্দোলন জেলা শাখর উপদেষ্টা মোঃ আমির উদ্দিন, জেলা আওয়ামী যুবলীগের সভাপতি রাজন সাহা রাজু, জেলা পুজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক সিদ্ধার্থ শঙ্কর রায়, হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্কের সদস্য লিটন সরকার, সম্মিলিত সমাজিক আন্দোলন জেলা শাখার সাংগঠনিক সম্পাদক সুমন মাহমুদ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্কের সদস্য মুর্শেদ ইকবাল।

বৃষ্টিবিঘ্নিত মানববন্ধনে জেলার কবি, সাহিত্যিক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় প্রতিষ্ঠানে নেতৃবৃন্ধ অংশ নেন।
ঘন্টাব্যপী মানববন্ধনে বক্তারা বলেন রাধাপদ রায়ের উপর হামলা মানে বাক স্বাধীনতা, মুক্ত চিন্তা এবং সত্য ভাষণ স্তব্ধ করে দেয়ার সামিল। অবিলম্বে হামলাকারীদের বিরুদ্ধে দ্রুত বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা। এ ব্যপারে জেলা প্রশাসকের মাধ্যমে আইন ও স্বরাষ্ট্র মন্ত্রীর নিকট স্মারকলিপি প্রদানের ঘোষণা দেয়া হয়।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ