।।নেত্রকোনা প্রতিনিধি।।
জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে নেত্রকোনায় বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়া কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
‘আপনার নাগালেই পরিচ্ছন্ন হাত’ এই প্রতিপ্রাদ্যে রবিবার (১৫ অক্টোবর) সকালে নেত্রকোনা জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এই বর্ণাঢ্য কর্মসূচির আয়োজন করে।
এতে জেলা প্রশাসক শাহেদ পারভেজ প্রধান অতিথি হিসেবে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে মাসব্যাপী বর্ণাঢ্য কর্মসূচির উদ্বোধন করেন।
পরে প্রধান অতিথি হাত ধুয়ে এবং অঙ্গীকার নামায় স্বাক্ষর করে বর্ণাঢ্য র্যালির নেতৃত্ব দেন। র্যালিটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় মোক্তার পাড়া মাঠে গিয়ে শেষ হয়।
এ সময় নেত্রকোনার সিভিল সার্জন ডা. মো. সেলিম মিঞা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আশিক নূর, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. মশিউর রহমানসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।





















