আজ ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ও ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ৭ই জিলকদ, ১৪৪৭ হিজরি

সরকারের উন্নয়নের বার্তা সাধারণ মানুষের কাছে পৌছে দিচ্ছেন আ.লীগ নেত্রী লিলি

  • In রাজনীতি
  • পোস্ট টাইমঃ ১৪ অক্টোবর ২০২৩ @ ১০:১০ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১৪ অক্টোবর ২০২৩@১০:১০ অপরাহ্ণ
সরকারের উন্নয়নের বার্তা সাধারণ মানুষের কাছে পৌছে দিচ্ছেন আ.লীগ নেত্রী লিলি
ছবি- বিডিহেডলাইন্স

শাহিনুর ইসলাম প্রান্ত
স্টাফ রিপোর্টার।।

গ্রাম থেকে গ্রামে অবিরাম ছুটে চলছে আ.লীগ নেত্রী সুমনা আক্তার লিলি। শেখ হাসিনা সরকারের উন্নয়নের বার্তা পৌঁছে দিচ্ছে একদম প্রত্যন্ত গ্রাম অঞ্চলে।

রংপুর-০২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) এর পিছিয়ে পড়া এই জনগোষ্ঠী ভাগ্য উন্নয়নের জন্য কাজ করে যাবেন।

সুমনা আক্তার লিলি এক সাক্ষাৎকারে বলেন, বেকারত্ব সমস্যা বিলুপ্ত হয়ে যাওয়া সরকারি – আধা-সরকারি প্রতিষ্ঠানগুলো আধুনিকতার সাথে পুনরায় চালু করে অর্থনৈতিক অঞ্চল ফিরিয়ে নিয়ে আসা। বৈদেশিক বিনিয়োগ কারীদেরকে অঞ্চলটির মানুষের পরিশ্রম ও মাটির উর্বরতাকে তুলে ধরে বিনিয়োগে উদ্ভুদ্ধকরণ করে নতুন কর্মসংস্থান সৃষ্টি করা।

বেকারত্ব ও নতুন কর্মসংস্থান সৃষ্টি করতে বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থার মাধ্যমে দক্ষ কারিগর তৈরী করে বৈদেশিক মুদ্রা আয় ও সফল উদ্যোক্তা হবার সুযোগ করে দেয়া।

প্রান্তিক জনগোষ্ঠী যেনো সরাসরি দাবি-অধিকার জানাতে পারে তার জন্য সবসময় নিবেদিত থাকবার ব্রত করেছেন তিনি আ.লীগ নেত্রী সুমনা আক্তার লিলি।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ