মো. জিয়াউর রহমান
নেত্রকোনা প্রতিনিধি।।
নেত্রকোনায় রেজভীয়া দরবার শরীফে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সা.) পালন।
শনিবার (১৪ অক্টোবর) বাদ যোহর রেজভীয়া দরবার শরীফের সাজ্জাদানশীন পীর আল্লামা শাহ সূফী বদরুল আমিন রেজভীর নেতৃত্বে রেজভীয়া দরবার শরীফে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সা.) পালন করা হয়।
এতে রেজভীয়া দরবার শরীফের ভক্ত, আশেকান ও মুরিদান অংশ গ্রহণ করেন।
এ সময় শহীদ আল্লামা আলহাজ্ব ছদরুল আমিন রেজভী সুন্নী যুব সংঘের সভাপতি মো. আলম খান রেজভীর সঞ্চালনায় বক্তব্য দেন, অধ্যক্ষ মাওলানা আব্দুর রহিম রেজভী, মুফতি রফিকুল ইসলাম রেজভী, মাওলানা আব্দুল মান্নান রেজভী, মাওলানা আবুল মোতালিব রেজভী, মাস্টার এরশাদ উদ্দিন রেজভী, আব্দুল কাইয়ুম মেম্বার, মাওলানা আব্দুস সালাম রেজভী, মাওলানা আব্দুল হাকিম রেজভী, মাওলানা সামিদুল ইসলাম রেজভী, শিমুলজানি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান মজনু, ক্বারী ছিদ্দিকুর রহমান, খাদেম নবী হোসেন রেজভী প্রমুখ।
শেষে রেজভীয়া দরবার শরীফের পীর আল্লামা শাহ সূফী বদরুল আমিন রেজভী বিশ্ব মুসলিম উম্মার শান্তি কামনায় দোয়া করেন।






















