সোহাগ হাফিজ
বরগুনা প্রতিনিধি।।
বরগুনায় নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস। কর্মসূচির মধ্যে ছিল র্যালী, সভা, দূর্যোগকালীন মহড়া, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা।
শুক্রবার (১৩ অক্টোবর) বেলা ১১টায় আমতলী উপজেলা পরিষদ চত্বর থেকে উপজেলা প্রশাসন ও দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালীটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদিক্ষণ করে উপজেলা পরিষদের হলরুমে এসে শেষ হয় এবং সচেতনেতা বৃদ্ধিমূলক সভা অনুষ্ঠিত হয়।
আমতলী উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আবু জাহেরের
সভাপত্বিতে অনুষ্ঠিত সভায় উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান তামান্না আফরোজ মনি, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুহাম্মদ জামাল হোসাইন, সিনিয়র মৎস্য কর্মকর্তা হালিমা সরদার, ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) উপ- পরিচালক আসাদুজ্জামান, ওয়ার্ড সিপিপি সেচ্ছাসেবক প্রধান আনোয়ার হোসেন ফকির, শিক্ষক জাকির হোসেন খান, সাংবাদিক হায়াতুজ্জামান মিরাজ প্রমুখ উপস্থিত ছিলেন।
এছাড়াও র্যালী ও সভায় স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, ফায়ার সার্ভিস ও বিভিন্ন এনজিওসহ সিপিপির স্বেচ্ছাসেবকরা অংশ নেন। অনুষ্ঠান শেষে শিশুদের জন্য আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেওয়া বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়।





















