মো. লিটন হোসেন
নাটোর প্রতিনিধি।।
নাটোরের বড়াইগ্রামে বাল্যবিয়ের আয়োজন চলছিলো। এমন সময় নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতি টের পেয়ে বিয়ে বাড়ি থেকে বর ও বরযাত্রীরা পালালেন। পরে মেয়ের বাবাকে ৫ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
শুক্রবার (১৩ অক্টোবর) বিকেলে বড়াইগ্রাম উপজেলায় বাল্যবিয়ে বিরোধী অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বোরহান উদ্দিন মিঠু।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বোরহান উদ্দিন মিঠু বলেন, শুক্রবার বিকেলে অষ্টম শ্রেণির (১৩) এক শিক্ষার্থীর সঙ্গে উপজেলার আটুয়া গ্রামের আব্দুর রহমানের ছেলে শামিম হেসেনের (২১) বাল্যবিয়ে অনুষ্ঠান চলছিল। এসময় গোপন সংবাদে উপজেলা প্রশাসন বাল্যবিয়ে বিরোধী এক অভিযান পরিচালনা করেন। পরে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে বিয়ে বাড়ি থেকে বরসহ বরযাত্রীরা পালিয়ে যায়।
১৮ বছরের আগে বিয়ে দেবেন না বলে মেয়ের বাবা এ মর্মে মুচলেকা দেন। পরে বাল্যবিয়ের আয়োজনের অপরাধে মেয়ের বাবাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।






















