আজ ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ও ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ২রা জিলকদ, ১৪৪৭ হিজরি

নিজের মেধা দিয়েই বলিউডে অবস্থান তৈরি করতে চাই- শাহরুখ-কন্যা

  • In বিনোদন
  • পোস্ট টাইমঃ ৬ অক্টোবর ২০২৩ @ ০৯:৪২ পূর্বাহ্ণ ও লাস্ট আপডেটঃ ৬ অক্টোবর ২০২৩@০৯:৪২ পূর্বাহ্ণ
নিজের মেধা দিয়েই বলিউডে অবস্থান তৈরি করতে চাই- শাহরুখ-কন্যা

।।বিনোদন ডেস্ক।।

বিনোদনপ্রেমীদের মাঝে বলিউডে তারকা সন্তানদের অভিনয়ে আসা নিয়ে বরাবরই বাড়তি আগ্রহ দেখা যায়। তার ওপর যদি কোনো সন্তানের বাবা শাহরুখ খান হন তাহলে তো আলোচনা-সমালোচনার অন্ত থাকবে না এটাই স্বাভাবিক। সেই জায়গা থেকে অনেকেই বলছেন বাবার কারণেই বলিউড যাত্রা শুরু করতে যাচ্ছেন তিনি।

শাহরুখ-কন্যা সুহানার প্রথম সিরিজ মুক্তির আগেই সুযোগ পেতে যাচ্ছে করণ জোহরের সিনেমায়! তবে সমালোচনার পরোয়া করেন না তিনি। সুহানা বলেন, মা-বাবাই আমার জীবনের অনুপ্রেরণা। কে, কী বললো তাতে আমার কিছু আসে-যায় না। সেই সাথে নিজের মেধা দিয়েই বলিউডে অবস্থান তৈরি করতে চাই।

এদিকে শিগগিরই মুক্তি পাবে সুহানার প্রথম ওয়েব সিরিজ ‘দ্য আর্চিজ’। এতে ভেরোনিকা লজের চরিত্রে দেখা যাবে সুহানাকে। সম্প্রতি মুম্বাইতে এক অনুষ্ঠানে শাহরুখ-কন্যা বলেন, ‘প্রথমদিন এতজন তারকা, এত ক্রু সকলের মাঝে যেন খেই হারিয়ে ফেলি। সেট, লাইট, ক্যামেরা, পোশাক, অভিনয় সবটা নিয়ে প্রথমদিন ভীষণ নার্ভাস ছিলাম। পাশাপাশি কোথাও একটা দায়িত্ববোধও কাজ করছিল। তবে সেটে সবাই পরিবারের মতো ছিল।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ