মুজাহিদ আল মুন্না
মেহেরপুর প্রতিনিধি।।
ডিমে পুষ্টি ডিমে শক্তি, ডিমে আছে রোগ মুক্তি” এই প্রতিপাদ্যে মেহেরপুরে বিশ্ব
ডিম দিবস পালন করা হয়েছে।
আজ শুক্রবার সকাল ১০টার দিকে এ উপলক্ষে একটি র্যালি বের করা হয়।
মেহেরপুর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সাইদুর রহমানের নেতৃত্বে র্যালীটি শহরের প্রাণী সম্পাদ কার্যালয়ের সামনে থেকে শুরু করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয় ।
র্যালীতে অন্যদের মধ্যে মেহেরপুর ২৫০শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: জমির মোহাম্মদ হাসিবুর সাত্তার, উপজেলা উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা রহমত উল্লাহসহ বিভিন্ন খামারি ও প্রাণিসম্পদ বিভাগের উপকার ভোগিরা অংশ করেন।
পরে সেখানে ডিমের পুষ্টিগুণ ও উপকারিতা সম্পর্কে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।






















