আজ ১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ও ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ২৭শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

খুলনা গল্লামারীতে নতুন দুটি সেতুর নির্মাণ কাজ শুরু

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ১২ অক্টোবর ২০২৩ @ ০৯:৪৮ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১২ অক্টোবর ২০২৩@০৯:৪৮ অপরাহ্ণ
খুলনা গল্লামারীতে নতুন দুটি সেতুর নির্মাণ কাজ শুরু
ছবি- বিডিহেডলাইন্স

জয়ন্ত রায়
তেরখাদা প্রতিনিধি।।

খুলনা মহানগরীর গল্লামারী এলাকায় ময়ূর নদীর নতুন দুটি সেতুর নির্মাণ কাজ শুরু হয়েছে।আজ বৃহস্পতিবার সকাল ১১ টায় সেতুর নির্মাণ কাজের উদ্বোধন করেন খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল।

সড়ক বিভাগ থেকে জানা গেছে, বর্তমান নদীর ওপর থাকা ২টি সেতু ভেঙে সেখানে হাতিরঝিলের আদলে দৃষ্টিনন্দন দুটি সেতু নির্মাণ করা হবে। স্টিল আর্চ ডিজাইনের সেতু দুটির প্রতিটির দৈর্ঘ্য হবে ৬৮ দশমিক ৭০ মিটার ও প্রস্থ ১৩ দশমিক ৭০ মিটার। সেতু দুটি নির্মাণে ব্যয় হবে প্রায় ৬৮ কোটি টাকা। নদীর পানির লেভেল থেকে সেতুর উচ্চতা হবে ৫ মিটার। সেতু নির্মাণের কাজ পেয়েছে ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেড নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। কার্যাদেশ অনুযায়ী দেড় বছরের মধ্যে তাদেরকে কাজ সম্পন্ন করতে হবে।

সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আনিসুজ্জামান মাসুদ জানান, প্রথমে বেশি পুরাতন সেতুটি ভেঙ্গে সেখানে নতুন একটি সেতু নির্মাণের কাজ শুরু হবে। এটির কাজ শেষ হলে পাশাপাশি থাকা অপর সেতুটি ভেঙে সেখানে নতুন আরেকটি সেতু নির্মাণ করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেক, খুলনা বিভাগীয় কমিশনার মো. হেলাল মাহমুদ শরীফ, খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মোজাম্মেল হকসহ সড়ক বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ