আজ ১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ও ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ২৭শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

খুলনায় আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠুভাবে উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

  • In ধর্ম
  • পোস্ট টাইমঃ ১২ অক্টোবর ২০২৩ @ ০৫:২৬ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১২ অক্টোবর ২০২৩@০৫:২৬ অপরাহ্ণ
খুলনায় আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠুভাবে উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
ছবি- বিডিহেডলাইন্স

।।খুৃলনা ব্যুরো।।

খুলনার বটিয়াঘাটা উপজেলায় আজ (১২ই অক্টোবর) বৃহস্পতিবার সকাল ১১টায় আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৩ সুষ্ঠু ভাবে উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের অডিটোরিয়ামে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

উক্ত প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথি হিসাবে ছিলেন, জনাব পঞ্চানন বিশ্বাস জাতীয় সংসদের মাননীয় হুইপ ও খুলনা-১ আসনের সংসদ সদস্য, বিশেষ অতিথি হিসাবে ছিলেন জনাব আশরাফুল আলম খান চেয়ারম্যান বটিয়াঘাটা উপজেলা পরিষদ ও সভাপতি বটিয়াঘাটা উপজেলা আওয়ামীলীগ, জনাব শওকত কবির অফিসার ইনচার্জ বটিয়াঘাটা থানা, শ্রী চঞ্চলা মন্ডল মহিলা ভাইস চেয়ারম্যান বটিয়াঘাটা উপজেলা পরিষদ, জনাব নিতাই গাইন ভাইস চেয়ারম্যান বটিয়াঘাটা উপজেলা পরিষদ, জনাব বিধান রায় চেয়ারম্যান ১নং জলমা ইউনিয়ন পরিষদ।সভাপতিত্ব করেন জনাব শেখ নুরুল আলম নির্বাহী অফিসার বটিয়াঘাটা উপজেলা খুলনা।

সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বটিয়াঘাটা উপজেলায় এবার ১১৪টি পূজা মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এবার পূজায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য ইতিমধ্যে আনসার সদস্য দের প্রতিটি পূজা মন্ডপে দায়িত্ব দেওয়া হয়েছে পাশাপাশি আমাদের থানার অফিসাররা প্রতিটি পূজা মন্ডপে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তাছাড়া তিনি আসন্ন দুর্গাপূজা সুষ্ঠু ভাব সম্পাদনের জন্য প্রশাসনের প্রতি বিভিন্ন দিকনির্দেশনা তুলে ধরেন ।এ সময় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন মন্দিরে গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ