আজ ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ও ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ৭ই জিলকদ, ১৪৪৭ হিজরি

ফরিদপুরে গাছ থেকে পড়ে প্রাণ গেল লাকড়ি ব্যবসায়ীর

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ১১ অক্টোবর ২০২৩ @ ০৭:৫২ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১১ অক্টোবর ২০২৩@০৭:৫২ অপরাহ্ণ
ফরিদপুরে গাছ থেকে পড়ে প্রাণ গেল লাকড়ি ব্যবসায়ীর

হারুন-অর-রশীদ
ফরিদপুর প্রতিনিধি।।

ফরিদপুরের ভাঙ্গায় একটি কড়াই গাছ থেকে পড়ে ভান্ডারী মোল্লা (৪৫) নামের এক লাকড়ি ব্যবসায়ী নিহত হয়েছেন।

বুধবার (১১ অক্টোবর) বিকাল উপজেলার শরীলদিয়া এলাকায় তার ক্রয়কৃত কড়াই গাছ থেকে পড়ে তার মৃত্যু হয়।

নিহত ভান্ডারী মোল্লা উপজেলার চান্দ্রা ইউনিয়নের দীঘলকান্দি গ্রামের রতন মোল্লার ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, ভান্ডারী মোল্লা বিভিন্ন এলাকা থেকে লাকড়ির উপযোগী গাছ কিনে তা লাকড়ি বানিয়ে বিক্রয় করেন। বুধবার দুপুরে শরীলদিয়া এলাকায় তার ক্রয়কৃত গাছ কাটতে যায় সে। বেলা অনুমানিক ৪টার দিকে একটি কড়াই গাছের উপরে উঠে ডাল কাটতে থাকে ভান্ডারী। পরে অসাবধানতা অবস্থায় সেখান থেকে মাটিতে পড়ে গুরুতর আহত হয় ভান্ডারী। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভাঙ্গা হাসপাতাল নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

মৃত্যুর সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) মনির হোসেন জানান, সন্ধ্যার সময় খবর পেয়ে ভাঙ্গা হাসপাতাল থেকে ভান্ডারী নামের এক জনের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসি। জরুরী কাজে ওসি স্যার থানার বাইরে আছেন। স্যার আসার পর নিহতের পারিবারিক লোকজন ও গাছের মালিক পক্ষের লোকজনের সাথে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ