জাহিদুর রহমান উজ্জল
জামালপুর প্রতিনিধি।।
জামালপুরের মাদারগঞ্জে মা ইলিশ সংরক্ষণ অভিযান কার্যক্রম বাস্তবায়নে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ অক্টোবর) সকালে উপজেলার গাবের গ্রাম চৌরাস্তা মোড় সংলগ্ন একটি মাঠে এ সচেনতনামূলক সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপজেলা মৎস্য অফিসার তাহমিনা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা নিবার্হী কর্মকর্তা ইলিশায় রিসিল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা সমবায় কর্মকর্তা জাহাঙ্গীর আলম খান, মাদারগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহিদুর রহমান উজ্জ্বল তালুকদার, উপজেলা মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারী শেখ আল আমিন, উপজেলা মৎস্যজীবী লীগের আহ্বায়ক সাইফুল ইসলাম প্রমুখ।
বক্তব্যে বর্তমান সময়ে ইলিশের প্রধান প্রজনন মৌসুম একটি প্রজননক্ষম ইলিশ প্রতি মৌসুমে ১৮ থেকে ২২ লক্ষ ডিম দিয়ে থাকে। মৎস সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ অনুযায়ী এ সময়ে সারাদেশে ইলিশ মাছ আহরণ, পরিবহন,মজুদ, বাজারজাতকর, ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ। সকল মৎস্যজীবিদের এই মৌসুমে ইলিশ মাছ ধরা থেকে বিরত থাকার জন্য বলা হয় ।






















