।।বরগুনা প্রতিনিধি।।
বরগুনা সদর উপজেলায় যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন করে ঘরে আগুন দেয়ার অভিযোগ উঠেছে স্বামী মাইন উদ্দিনের বিরুদ্ধে।
রোববার ( ৩ সেপ্টেম্বর) বিকেলে অভিযুক্তর স্ত্রী মোসাঃ সাজেদা বেগম সদর থানায় স্বামীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযুক্ত, মাইন উদ্দিন (৫৪) সদর উপজেলার কেওড়াবুনিয়া ইউনিয়নের সিংড়াবুনিয়া এলাকার মৃত্যু আক্কেল আলীর ছেলে।

ছবি- বিডিহেডলাইন্স
স্থানীয়রা জানান, রোববার (৩ সেপ্টেম্বর) ভোর রাতে মাইন উদ্দিন ও সাজেদা বেগম দম্পতির ঘরে আগুন লেগেছে। ঘন্টাব্যাপী প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি। যাতায়াত ব্যাবস্থা খারাপ থাকায় ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি। এর মধ্যে বসতঘরটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। তবে প্রায় পাঁচ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা যাচ্ছে।
লিখিত অভিযোগে বলা হয়, ২০ বছর আগে পারিবারিকভাবে বিবাহ সম্পন্ন হয়। বিবাহের পরে অনেক বছর সুখে শান্তিতে বসবাস করি। কিন্তু কিছুদিন পূর্বে আমার কাছে যৌতুকের টাকা দাবি করে, যৌতুকের টাকা না দিত পেয়ে আমাকে মারধর করেন। গত ১ সেপ্টেম্বর রাত আনুমানিক ৯ টায় আমাকে মারধর করেন। ঘটনার সময় আমি ডাক চিৎকার করিলে আশে পাশের লোকজন আসিয়া আমাকে হাত থেকে রক্ষা করেন। ঘটনার বিষয়ে আমি স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের জানিয়েছি। তাহারা আপোষ মিমাংসার চেষ্টা করিয়া ব্যর্থ হওয়ায় আমার নিকটতম আত্মীয় স্বজনদের সাথে আলাপ আলোচনা করিয়া থানায় আসিয়া অভিযোগ দায়ে করি।
সাবেক ইউপি সদস্য মোঃ ফারুক হাওলাদার বলেন, কিছুদিন ধরে তাদের স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহের চলে আসছিল। একালাবাসি বিষয়টি সমাধান করতে চাইলেও কোনভাবেই তারা মেনে নিতে পারছিল না। রোববার গভীর রাতে মাইন উদ্দিন স্ত্রীর উপর অভিমান করে নিজ বসতঘরে আগুন দিয়ে পালিয়ে যায় বলে শুনতে পেরেছি।
ভুক্তভোগী সাজেদা বেগম বলেন, বেশ কিছুদিন আগে থেকে যৌতুকের টাকা দাবিতে আমাকে মারধর করতো আমার স্বামী। গত শনিবার(২ সেপ্টেম্বর) মারধরের শিকার হয়ে আমি আমার বোনের বাড়িতে চলে যাই। ঠিক এর একদিন পর রোববার(৩ সেপ্টেম্বর) গভীর রাতে আমার বসত ঘরে আগুন ধরিয়ে দেন স্বামী মাইন উদ্দিন। আমি বাড়িতে না থাকার কারণে ঘরে থাকা সকল মালামাল আসবাবপত্র, চাল-ডাল জরুরী কাগজপত্র পুড়ে ছাই হয়ে যায়। এতে আমার প্রায় পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কে এম মিজানুর রহমান বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।





















