আজ ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ও ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ৭ই জিলকদ, ১৪৪৭ হিজরি

দাকোপে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে আইন শৃঙ্খলা বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ১১ অক্টোবর ২০২৩ @ ০৪:০২ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১১ অক্টোবর ২০২৩@০৪:০২ অপরাহ্ণ
দাকোপে আসন্ন শারদীয় দুর্গাপূজা  উপলক্ষ্যে আইন শৃঙ্খলা বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত
ছবি- বিডিহেডলাইন্স

।।খুলনা ব্যুরো।।

খুলনার দাকোপে আজ (১১ই আক্টোবর)বুধবার সকাল ১১টায় আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৩ উদযাপন উপলক্ষ্যে আইন শৃঙ্খলা বিষয়ক সমন্বয় সভা উপজেলা প্রশাসনের আয়োজনে দাকোপ উপজেলা পরিষদের মিলনায়তানে অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের মাননীয় হুইপ ও খুলনা-১ আসনের সংসদ সদস্য শ্রী পঞ্চানন বিশ্বাস ও বিশেষ অতিথি হিসাবে ছিলেন দাকোপ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শেখ আবুল হোসেন এবং সভায় সভাপতিত্ব করেন দাকোপ উপজেলার নির্বাহী অফিসার জনাব জয়দেব চক্রবর্তী।

সভায় গুরত্বপূর্ণ বক্তব্য রাখেন দাকোপ থানার অফিসার ইনচার্জ জনাব উজ্জ্বল কুমার দত্ত। তিনি বলেন, দাকোপ উপজেলায় এবার ৮৪টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এ পূজ শান্তি শৃঙ্খলা রক্ষা সহ নিরাপত্তা নিশ্চিত করার জন্য ৫০৬ জন আনসার সদস্য দায়িত্বে রয়েছেন। তিনি আরও বলেন, প্রয়োজন অনুযায়ী গুরুত্বপূর্ণ পুজামন্ডপে আনসার ভিডিপি সদস্য বাড়ানো হবে আর আমাদের আইন-শৃঙ্খলা বাহিনী প্রতিটি পূজা মন্ডপে সতর্ক দৃষ্টি রাখবে যেন কোন ব্যক্তি বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে। এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন মন্দিরে গন্যমান্য ব্যক্তিবর্গ।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ