।।নিজস্ব প্রতিবেদক।।
ইংল্যান্ডের দেওয়া ৩৬৫ রানের টার্গেটে ব্যাট করছে বাংলাদেশ। বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই জোড়া উইকেট হারায় বাংলাদেশ। ইংলিশ পেসারদের তোপের মুখে তিন উইকেট হারিয়েছে বাংলাদেশ।
৩৬৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে দলীয় ১৪ রানে জোড়া উইকেট হারায় বাংলাদেশ। ২ বলে ১ রান করে তানজিদ হাসান তামিম ও রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে যান নাজমুল হাসান শান্ত।
এরপর ক্রিজে আসা সাকিব আল হাসানকে সঙ্গে নিয়ে শুরুর ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন লিটন দাস। তবে দলীয় ২৬ রানে ফের উইকেট হারায় বাংলাদেশ। ৯ বলে ১ রান করে ফিরে যান সাকিব।
এই তিন ব্যাটারকেই সাজঘরে ফেরান রেস টপলি। ৭ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ৪১ রান সংগ্রহ করেছে বাংলাদেশ।






















