জাহিদুর রহমান উজ্জল
জামালপুর প্রতিনিধি।।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির মামলায় রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদকে জামালপুর জেলা জজ আদালতে হাজিরা করা হলে বিজ্ঞ বিচারক গ্রেপ্তারের আদেশ প্রদান করেন এবং কারাগারা পাঠানোর নির্দেশ দেন।
আজ সোমবার (৯অক্টোবর) সকালে জামালপুরে দ্রুত বিচার আদালতের বিজ্ঞ বিচারক তানভীর আহমেদ এ আদেশ দেন। এই মামলার বাদী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ।
এ বিষয়ে বিবাদী পক্ষের আইনজীবী ফজলুল হক বলেন, জামালপুর বিএনপির এক জনসভায় বিএনপির যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বক্তব্য দিয়ে ভীতিকর পরিবেশ তৈরি করার অভিযোগে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদসহ সাতজনের নামে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ বাদী হয়ে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করেন।
এ মামলায় আবু সাঈদ চাঁদ আদালতে হাজিরা দেন। এ মামলার তদন্তকারী সংস্থা আবু সাঈদ চাঁদকে গ্রেপ্তারের আবেদন করলে আদালত তাদের আদেশ মঞ্জুর করেন এবং কারাগারে প্রেরণের নির্দেশ দেন। একই মামলায় জামিনে থাকা বিএনপির সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স, জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মো.ওয়ারেছ আলী মামুন আদালতে হাজিরা দিলে আদালত তাদের জামিন বহাল রাখেন।
উল্লেখ্য, গত ১৯ মে রাজশাহীর পুটিয়াতে এক জনসভায় বক্তব্যের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির দেন আবু সাঈদ চাঁদ। অভিযোগে গত ২৩ মে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ বাদী হয়ে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ, বিএনপির যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আললসহ বিএনপি-জামায়াতের সাজন নেতার নাম উল্লেখ্য করে এবং অজ্ঞাত আরও ৪০০-৫০০ জনকে আসামি করে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করেন।





















