আজ ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ও ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি

রংপুরে ৪৭০ বস্তা সরকারি গমসহ গ্রেপ্তার ২

  • In আইন ও অপরাধ, সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ৬ অক্টোবর ২০২৩ @ ০৭:০৮ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ৬ অক্টোবর ২০২৩@০৭:৩৯ অপরাহ্ণ
রংপুরে ৪৭০ বস্তা সরকারি গমসহ গ্রেপ্তার ২
ছবি- বিডিহেডলাইন্স

।।রংপুর ব্যুরো।।

রংপুরে কালোবাজারির মাধ্যমে কেনা ৪৭০ বস্তা সরকারি গম অন্যত্র পরিবহনের সময় দু’জনকে আটক করেছে পুলিশ। একই সঙ্গে গম ভর্তি একটি কাভার্ড ভ্যানও উদ্ধার করা হয়েছে। খাদ্য অধিদপ্তরের সরকারি এ গমের প্রতিটি বস্তার ওজন ৫০ কেজি করে।

আটক দু’ আসামি হলেন- রংপুর মহানগরী নূরপূর এলাকার হাজী নিজাম উদ্দিনের ছেলে জিসান উদ্দিন ওরফে প্রিন্স (২৯) ও হারাগাছ পোদ্দারপাড়া গ্রামের গোলাম মোস্তফা বাদশার ছেলে আব্বাস আলী (৪২)। আটক এ দু’জনকে গ্রেপ্তার দেখিয়ে রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) তাজহাট থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা
হয়েছে।

শুক্রবার (৬ অক্টোবর) বিকেলে আরপিএমপির গোয়েন্দা বিভাগের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন উপ-পুলিশ কমিশনার (গোয়েন্দা) কাজী মুত্তাকী ইবনু মিনান। এর আগে বৃহস্পতিবার বিকেলে রংপুর মহানগরীর দমদমা ব্রিজ সংলগ্ন মহাসড়কের পার্শ্বে অভিযান পরিচালনা করে ওই দু’জনকে আটক ও গম উদ্ধার করে।

উপপুলিশ কমিশনার (গোয়েন্দা) কাজী মুত্তাকী ইবনু মিনান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে দমদমা ব্রিজ সংলগ্ন ফুড ফান হোটেল এণ্ড রেস্টুরেন্টের সামনে চলাচলের মহাসড়কের পার্শ্বে অভিযান পরিচালনা করা হয়। এসময় ৪৭০ বস্তা খাদ্য অধিদপ্তরের সরকারি গম উদ্ধারসহ একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়। উদ্ধার হওয়া গমের বস্তার সর্বমোট ওজন ২৩ হাজার ৫০০ কেজি। বর্তমান বাজারে এর আনুমানিক মূল্য হবে ৭ লক্ষ ৯৯ হাজার টাকা।

তিনি আরও বলেন, গম উদ্ধারের সময় দু’জনকে আটক করা হয়। তারা রংপুর মহানগরীর আলমনগর খাদ্য অধিদপ্তরের গোডাউন হতে মেসার্স রিপন ময়দা মিলের জন্য বরাদ্দকৃত সরকারি গম বিধি বহির্ভূতভাবে কালোবাজারির মাধ্যমে অধিকলাভে হাজী মোঃ নিজাম উদ্দিন ট্রেডার্সের কাছে বিক্রয় করেন। হাজী মোঃ নিজাম উদ্দিন ট্রেডার্স আবার এসব গমের বস্তা দিনাজপুর ফুলবাড়ীর মোসার্স রানা ট্রেডার্সের নিকট বিক্রয় করেন, যা কাভার্ড ভ্যানে করে পরিবহনের সময় উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের দুজনের বিরুদ্ধে তাজহাট থানায় নিয়মিত মামলা করা হয়েছে বলেও উল্লেখ করেন কাজী মুত্তাকী ইবনু মিনান।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ