মুজাহিদ আল মুন্না
মেহেরপুর প্রতিনিধি।।
মেহেরপুরে পুলিশের অভিযানে জেলা জামায়াতের সেক্রেটারি ইকবাল হোসেনসহ তিন জামায়াত নেতাকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (৩অক্টোবর) দুপুরে মেহেরপুর সদর থানা পুলিশের একটি টিম সদর উপজেলার খন্দকার পাড়াতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন, জেলা জামায়াতের সেক্রেটার ইকবাল হোসেন, জামায়াত নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ মুকুল, বাড়াদি ইউনিয়ন জামায়াতের নায়েবে আমির জাব্বারুল ইসলাম।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুর সদর উপজেলার খন্দকারপাড়ায় অভিযান পরিচালনা করে জেলা জামায়াতের সেক্রেটারি সহ ৩ জামায়াত নেতাকে ইফতার করা হয়। তিনি আরো জানান, গ্রেফতারকৃত তিন জামায়াত নেতাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।





















