মো. লিটন হোসেন লিমন
নাটোর প্রতিনিধি।।
নাটোর সদর উপজেলার আশ্রয়ন প্রকল্পে শতাধিক পরিবারের মাঝে দুই শতাধিক ফলজ ও ঔষধি গাছ বিতরণ করছে রাজবাড়ী প্রভাতী লায়ন্স ক্লাব (আরপিএল)।
আজ মঙ্গলবার (৩ অক্টোবর) বিকোল ৪টার দিকে সদর উপজেলার দিঘাপতিয়া ইউনিয়নের বাকশোর আশ্রায়ন প্রকল্পে শতাধিক পরিবারের মাঝে এসব গাছের চারা বিরতণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-রাজবাড়ী প্রভাতী লায়ন্স ক্লাব (আরপিএল) সাধারণ সম্পাদক অধ্যক্ষ কাজী মহব্বত হোসেন, সাবেক সাধারণ সম্পাদক বিশ্বজিত রায় চৌধুরি, সহ-সভাপতি গোলাম সারোয়ার গিলবার্ট, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল হাকিম, দেব নারায়ন দেবু, সাংগঠিক সম্পাদক সুশান্ত কুমার সাহা বাবু, অর্থ সম্পাদক শাজাহান চৌধুরি, ক্রীড়া সম্পাদক লিটন হোসেন, প্রচার সম্পাদক গোলাম রসুল মিন্টু প্রমুখ।





















