।।নিজস্ব প্রতিবেদক।।
সারাদেশে ভূমিকম্প অনুভূত হয়েছে। কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
আজ সোমবার (২ অক্টোবর) সন্ধ্যা ৬ টা ৪৭ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়।
আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ৫.৩ ভূমিকম্প অনুভূত হয়েছে।
এর উৎপত্তিস্থল ছিল ভারতের মেঘালয়ের রেসুবেলপাড়া থেকে তিন কিলোমিটার দূরে। বাংলাদেশ, ভারত ছাড়াও নেপাল, ভুটান এবং চীনেও অনুভূত হয়েছে এর কম্পন।





















