আজ ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ও ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ১০ই সফর, ১৪৪৮ হিজরি

আজ ইংল্যান্ডের মুখোমুখি বাংলাদেশ শেষ প্রস্তুতি ম্যাচ

  • In মাঠে ময়দানে
  • পোস্ট টাইমঃ ২ অক্টোবর ২০২৩ @ ০১:২৬ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ২ অক্টোবর ২০২৩@০১:২৯ অপরাহ্ণ
আজ ইংল্যান্ডের মুখোমুখি বাংলাদেশ শেষ প্রস্তুতি ম্যাচ

।।নিজস্ব প্রতিবেদক।।

আগামীকাল বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ, আসন্ন ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে। জয় দিয়ে বিশ্বকাপে প্রস্ততি সাড়তে মাঠে নামবে টাইগাররা। গৌহাটিতে বাংলাদেশ সময় দুপুর ২টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি।

দুর্দান্ত জয়ের স্বাদ নেয় বাংলাদেশ নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে। টপ অর্ডারের দৃঢ়তায় প্রথম ম্যাচে শ্রীলংকাকে ৭ উইকেটে হারিয়েছিলো টাইগাররা। গৌহাটিতে টস জিতে প্রথমে ব্যাটিং বেছে নেয় শ্রীলংকা। ব্যাটিং সহায়ক উইকেটে দারুন শুরু করে শ্রীলংকা। বিনা উইকেটে ১শ রান পেয়েও যায় তারা। পরবর্তীতে বাংলাদেশকে লড়াইয়ে ফেরায় বোলাররা। বড় সংগ্রহের আভাস দেয়া শ্রীলংকাকে ২৬৩ রানে অলআউট করে দেয় বাংলাদেশের বোলাররা। বোলিংয়ে স্পিনার মাহেদি হাসান ৩টি, তানজিম হাসান সাকিব-শরিফুল ইসলাম-নাসুম আহমেদ ও মেহেদি হাসান মিরাজ ১টি করে উইকেট নেন।

জবাবে বাংলাদেশকে ২০.৪ ওভারে ১৩১ রানের সূচনা এনে দেন দুই ওপেনার তানজিদ হাসান ও লিটন দাস। ১০টি চারে ৫৬ বলে ৬১ রান করে প্রথম ব্যাটার হিসেবে আউট হন লিটন। ১০টি চার ও ২টি ছক্কায় ৮৮ বলে ৮৪ রান করেন তানজিদ।

তিন নম্বরে নেমে হাফ-সেঞ্চুরি করেন ঐ ম্যাচের অধিনায়ক মিরাজ। পাঁচ নম্বরে নামা মুশফিকুর রহিমকে নিয়ে দলের জয় নিশ্চিত করেন মিরাজ। ৫টি চার ও ২টি ছক্কায় ৬৪ বলে অপরাজিত ৬৭ রান করেন মিরাজ। ৪৩ বলে ৩৫ রানে অপরাজিত থাকেন মুশফিক। চার নম্বরে নেমে ১ বল খেলে বিনা রানে আউট হন তাওহিদ হৃদয়।

গোড়ালির ইনজুরির কারনে শ্রীলংকার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে খেলেননি নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। প্রথম প্রস্তুতি ম্যাচে ব্যাটিং-বোলিং করেননি নাজমুল হোসেন শান্ত ও মুস্তাফিজুর রহমানও।

বাংলাদেশ এখন পর্যন্ত ইংল্যান্ডের বিপক্ষে ২৪টি আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচ খেলেছে। এর মধ্যে ৫টিতে জয় ও ২৪টিতে হেরেছে টাইগাররা। এ বছরের মার্চে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে খেলেছিলো বাংলাদেশ। তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে হেরেছিলো বাংলাদেশ।

আফগানিস্তানের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার প্রথম ম্যাচটি বৃষ্টির কারনে পরিত্যক্ত হয়েছিলো।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ