জাবির জাহিদ
কিশোরগঞ্জ প্রতিনিধি।।
কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার হীরালাল সাহা মোড়ের রিয়াজ ভবনে কবি নূরে মালেকের স্বরণসভা অনুষ্ঠিত হয়।
আজ রবিবার (১ অক্টোবর) বিকাল ৪টায় কটিয়াদী সাহিত্য সংসদের উদ্যোগে প্রয়াত কবি নূরে মালেকের ১৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ সভার আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি কবি মেরাজ রাহীমের সভাপতিত্বে ও সহ-সাধারণ সম্পাদক বদরুল আলম নাঈমের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত থেকে স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন প্রয়াত কবির অগ্রজ বাম রাজনীতিবিদ আবদুর রহমান রুমী, সহ-সভাপতি কবি মো. হারুন অর রশিদ, কবি ও সাধারণ সম্পাদক অধ্যাপিকা দীপা বর্মন, প্রাবন্ধিক ও সাংবাদিক রফিকুল হায়দার টিটু, অবসরপ্রাপ্ত স্বাস্থ্য কর্মকর্তা মো. মুজিবুর রহমান প্রমুখ।
স্বরণ সভায় লেখা পাঠে অংশ নেন কবি হাবিব চিশতী, কবি বেবী মোস্তফা, কবি ও ছড়াকার গোলাপ আমিন, কবি নাদিম ইবনে নাছির খান, কবি মাশহুদা খানম, স্বাস্থ্য সহকারী মেজবাহ উদ্দিন রোমান, সংস্কৃতিকর্মী মকবুল হোসেন, জাহাঙ্গীর হোসেন, কবি পলাশ বিশ্বাস সহ আরও অনেকেই। এছাড়াও স্মরণসভায় আরও অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শুভাকাঙ্ক্ষী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, কবি নূরে মালেক বিসিআইসির ঘোড়াশাল সার কারখানায় কর্মরত অবস্থায় ২০০৯ সালে মতিঝিল বিসিআইসি সদর ভবনের ৫ম তলার রেস্টহাউসে অবস্থানকালে এক রহস্যজনক অগ্নি বিস্ফোরণে মৃত্যুবরণ করেন।





















