আজ ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ও ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ১১ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

কুমিল্লায় বিশ্ব হার্ট দিবস পালন

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ২৯ সেপ্টেম্বর ২০২৩ @ ১২:৩০ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ২৯ সেপ্টেম্বর ২০২৩@১২:৩০ অপরাহ্ণ
কুমিল্লায় বিশ্ব হার্ট দিবস পালন
ছবি- বিডিহেডলাইন্স

।।কুমিল্লা প্রতিনিধি।।

হৃদয় দিয়ে হার্টকে জানুন প্রতিপাদ্যে কুমিল্লায় বিশ্ব হার্ট দিসব উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে আলোচনা সভা, র‌্যালি ও বেলুন উড়ানো হয়৷

শুক্রবার (২৯সেপ্টেম্বর) সকালে নগরীর টাউন হল রুমে আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিথি মন্ডলী। কুমিল্লা হার্ট কেয়ার ফাউন্ডেশন ও রোটারি ক্লাবের আয়োজনে প্রধান অতিথি ছিলেন সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আকম বাহাউদ্দিন বাহার।

মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা হার্ট কেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি ডাঃ তৃপ্তীষ চন্দ্র ঘোষ। ডাঃ মল্লিকা বিশ্বাস এর সভাপতিতে বক্তব্য রাখেন রোটারি ডিস্ট্রিক্ট গভর্নর ইঞ্জিনিয়ার মো মতিউর রহমান, জেলা সমাজ সেবা কর্যালয়ের উপ-পরিচালক জেড এম মিজানুর রহমান খান।

এসময় ডাক্তার, সাহিত্যিক, সাংবাদিক, শিক্ষার্থীসহ কুমিল্লার সুধিজন উপস্থিত ছিলেন।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ