মুজাহিদ আল মুন্না
মেহেরপুর প্রতিনিধি।।
মেহেরপুরে গত এক মাসে হারানো ও চুরি যাওয়া মোট ৪৭ টি মোবাইল ও মোবাইল ব্যাংকিং প্রতারণার মাধ্যমে খোয়া যাওয়া ৯৭ হাজার টাকা উদ্ধার করেছে মেহেরপুর সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল। বিষয়টি সংবাদ সম্মেলনের মাধ্যমে নিশ্চিত করেছেন মেহেরপুরে পুলিশ সুপার রাফিউল আলম।
আজ বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরের দিকে মেহেরপুর পুলিশ সুপারের সম্মেলন কক্ষে উদ্ধারকৃত মোবাইল ও টাকা ভুক্তভোগদের হাতে তুলে দেন মেহেরপুরের পুলিশ সুপার রাফিউল আলম।
মেহেরপুরের পুলিশ সুপার রাফিউল আলম বলেন হারানো মোবাইল ও মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে প্রতারিত হওয়া টাকাগুলো ভুক্তভোগীদের হাতে তুলে দেওয়া হয়েছে। মেহেরপুর জেলা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল তথ্যপ্রযুক্তি ব্যবহার করে বিগত এক মাসে ৪৭ টি মোবাইল ফোন ও ৯৭ হাজার টাকা উদ্ধার করতে সক্ষম হয়।
তিনি আরো বলেন যদি কারো মোবাইল হারিয়ে যায় কিংবা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে প্রতারণা হয় শুধুমাত্র সংশ্লিষ্ট থানায় একটি জিডি করলেই তা উদ্ধার করতে সক্ষম পুলিশ।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) কামরুল আহসান, জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ সাইফুল আলম, সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল এর এসআই মনির প্রমূখ।





















